ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ-জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না: নাসীরুদ্দীন পাটোয়ারী

  • আপডেট সময়: ০৭:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৭৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আপনারা আসুন, একসঙ্গে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব। আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না।

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের আয়োজন করে সুফিবাদী প্ল্যাটফর্ম মাকাম। সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে গিয়েছে। তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা।

জুলাই সনদে যেন শেখ হাসিনার অন্যতম দোসর ও সহযোগীরা স্বাক্ষর না করে সে বিষয়ে জনমত গঠনের আহ্বান জানান নাসীরুদ্দীন পাটোয়ারী। সনদে অধ্যাপক ইউনূসকে স্বাক্ষর করতে হবে বলেন তিনি।

জনতার রক্তের ওপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে উল্লেখ করে এই এনসিপি নেতা বলেন, ‘একটু রিস্ক নিয়ে হলেও’ জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করতে সরকারের কাছে আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা যেতে চান। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। আর নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ সংকটের জায়গায় যাবে।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বর্তমান আলেম-ওলামা প্রজন্মের মধ্যে যারা রাজনীতি, অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্ত, তারা একটি ‘মিলন মেলা’ জায়গায় আসার চেষ্টা করছেন। মাঠে মারামারি, ভাঙচুর বা এ ধরনের অসভ্য কাজগুলো বাংলাদেশে আর হবে না। এ ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য মাজার খানকা বিষয়ক একটি কমিশন গঠনের প্রস্তাবনার কথাও বলেন তিনি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আ.লীগ-জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না: নাসীরুদ্দীন পাটোয়ারী

আপডেট সময়: ০৭:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫