ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ ও নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

  • আপডেট সময়: ০৬:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৭৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দুই শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের সুখবর দিলো শিক্ষা বোর্ড। ষষ্ঠ শ্রেণি ও নবম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ২৩ অক্টোবর এ ধাপের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এ সময়সীমার পর কোনোভাবেই আর রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন অনুমোদিত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বোর্ডের অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া, অন্য শিক্ষা বোর্ড থেকে আগত টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দ্বারা ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

ষষ্ঠ ও নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

আপডেট সময়: ০৬:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫