ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের পদক জয়

  • আপডেট সময়: ১০:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এশিয়ান যুব গেমসের কাবাডি ইভেন্টে ইতিহাস গড়ে অধরা পদক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের মেয়েরা।

গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়। আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। কাবাডির নিয়মানুযায়ী সেরা চারে থাকা দল পদক নিশ্চিত করে। সেই হিসেবে শ্রীলঙ্কাকে হারিয়ে সেরা চারে থেকেই পদক জয় নিশ্চিত করল লাল-সবুজের দল।

ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ হাসি হেসেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করলেও, প্রথমার্ধের ৭ পয়েন্টের লিড ধরে রেখে শেষ পর্যন্ত ৪৭-৪০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশের মেয়েরা। পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে অবশ্য ভারত, ইরান ও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের কাছে হেরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল তারা।

মেয়েদের কাবাডিতে পদক নিশ্চিত হওয়ার পাশাপাশি ছেলেদের ইভেন্টেও পদক জয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। আজ রাত ৯টায় থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

রক্তে ভেজা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা আজিজুর

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের পদক জয়

আপডেট সময়: ১০:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫