ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির নবগ্রামে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মীর মনিরুজ্জামান তপন

  • আপডেট সময়: ০৯:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মীর মনিরুজ্জামান তপন। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা, প্রবাসে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের কারণে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

মীর মনিরুজ্জামান তপন বর্তমানে সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং জেদ্দা প্রাদেশিক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর রাজনৈতিক পরিচিতি অনুযায়ী, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ওই সময় পুলিশি নির্যাতনের শিকার হয়ে কারাবরণ করার কথাও জানিয়েছেন তিনি। পরবর্তী সময়ে সৌদি আরবে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন।

তপনের ভাষ্য অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ে সৌদি আরবে দলের তিনটি রাজনৈতিক কর্মসূচি পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি। ১/১১-পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জেদ্দায় প্রথম কর্মীসভা পরিচালনার দায়িত্বও পালন করেছেন বলে জানান তিনি। সৌদি আরবের বিভিন্ন প্রদেশে দলীয় কর্মকাণ্ড পরিচালনার সময় তিনবার কারাবরণের কথাও তাঁর রাজনৈতিক জীবনীতে উল্লেখ রয়েছে।

দেশে বিএনপির রাজনীতির সঙ্গেও তাঁর যোগাযোগ অব্যাহত ছিল বলে দাবি করেন তপন। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে ঝালকাঠি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি তাঁদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশে ফিরে বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নেওয়া এবং ৫ আগস্টের আন্দোলনে সরাসরি অংশগ্রহণের কথাও জানিয়েছেন এই বিএনপি নেতা।

এ ছাড়া ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তাঁর রাজনৈতিক পরিচিতিতে উল্লেখ করা হয়েছে।

‘জনগণের সেবাই রাজনীতির মূল লক্ষ্য’

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থিতা প্রসঙ্গে মীর মনিরুজ্জামান তপন বলেন, “জনগণের সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সুযোগ দিলে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করব। পাশাপাশি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেব।”

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে কাজ করে যেতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে নবগ্রাম ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তপনের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক গণঐক্য সুসংহত করা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষা এবং গণতন্ত্রকে শক্তিশালী করা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন ও সুসংগঠিত করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের বিষয়টিকেও তিনি অগ্রাধিকার দিতে চান।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। তাঁর বাবা মৃত মীর মোবারক আলী স্থানীয়ভাবে গ্রাম সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে পারিবারিক তথ্যাবলিতে উল্লেখ করা হয়েছে।

মীর মনিরুজ্জামান তপনের জন্ম ১৯৭১ সালের ১১ অক্টোবর। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে। বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দায় বসবাস করছেন।

এদিকে নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে আলোচনা ও আগ্রহ বাড়ছে।

স্থানীয় রাজনৈতিক মহলে মীর মনিরুজ্জামান তপনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা থাকলেও তাঁর প্রার্থিতা এখনো চূড়ান্ত নয়। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপরই তাঁর প্রার্থিতা নির্ভর করবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মীর মনিরুজ্জামান তপন। নবগ্ৰাম ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

ঝালকাঠির নবগ্রামে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মীর মনিরুজ্জামান তপন

আপডেট সময়: ০৯:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬