ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় পৌঁছেছেন বিএনপির প্রতিনিধি দল

  • আপডেট সময়: ০৭:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগেই বিএনপির এই প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টা সেই অনুযায়ী আজকে তাদের ছয়টার সময় দিয়েছেন।

বৈঠকের আলোচ্য বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলব।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যমুনায় পৌঁছেছেন বিএনপির প্রতিনিধি দল

আপডেট সময়: ০৭:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫