ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার নির্বাচনের বিষয়ে যা বললেন তারেক রহমান

  • আপডেট সময়: ১০:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৭৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে ভূমিকা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারটি নিয়েছেন গণমাধ্যমটির সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল।

বিএনপির চেয়ারপারসনকে আমরা ত্রয়োদশ নির্বাচনে কোনো ভূমিকায় দেখতে পাব? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলেছেন, যে মানুষটি বাংলাদেশের গণতন্ত্র। যতবার গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য।

এবারও আপনাদের সবার চোখের সামনেই ঘটেছে, কীভাবে স্বৈরাচারের সময় তার ওপর অত্যাচারের খড়গহস্ত নেমে আসে। কিন্তু উনি আপস করেননি।

মা খালেদা জিয়া সম্পর্কে তিনি আরও বলেন, আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ জেলে গিয়েছেন। কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এ সবগুলোই ঘটনা দেশবাসী জানেন। তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, উনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাও করে উনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন।

খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নেবেন এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, এটি আমি এখনো বলতে পারছি না। আমি মাত্রই বললাম যে উনার শারীরিক বা ফিজিক্যাল অ্যাবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে।

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, দেখুন বিষয়টিকে আমি একটু তাহলে অন্যভাবে উপস্থাপন করি। সব রকম সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলতে চাইছি দেখুন, একজন চিকিৎসকের সন্তান যখন চিকিৎসক হয় তখন সে ভালোও করে সে খারাপও করে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

খালেদা জিয়ার নির্বাচনের বিষয়ে যা বললেন তারেক রহমান

আপডেট সময়: ১০:৩৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫