ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে: তাজুল ইসলাম

  • আপডেট সময়: ০৯:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৭৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘এটা গতকালই বলে দিয়েছি, শিগগিরই এ সপ্তাহের মধ্যে এটার (গুমের মামলার) অনেক ঘটনার কথা বলেছি, অনেক ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজ এ বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না।’

সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন।

বিচারে দেরি নিয়ে শঙ্কা প্রকাশকারীদের উদ্দেশে চিফ প্রসিকিউটর বলেন, ‘এগুলো (বিভিন্ন মামলায় দেওয়া ফরমাল চার্জ) হলো তাদের জন্য জবাব। তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল, সে সময় পার হয়েছে। তদন্ত প্রতিবেদনগুলো হাতে আসার পর একটার পর একটার ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।’

‘অনেক মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল, এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে। আশা করছি, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এ বিচারকাজ সম্পন্ন হবে।’

ওবায়দুল কাদেরের মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যেটা বারবার বলেছি, সব তো আর একবারে হবে না। ক্রমান্বয়ে একটার পর একটা হতে থাকবে। এগুলো মেচিউর স্টেজে আছে। যথাসময়ে তার ফলাফল আপনারা দেখতে পাবেন। প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে দায়মুক্তি দেওয়া হবে, কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করবেন, এ ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায়বিচার সব সময় তার নিজ গতিতে চলবে।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এক সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে: তাজুল ইসলাম

আপডেট সময়: ০৯:৫১:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫