ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

  • আপডেট সময়: ০৮:৪৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৮৯ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোরে পৃথক স্থানে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) যশোর সদর উপজেলার বসুন্দিয়া ও কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

বসুন্দিয়ায় মৃত্যুবরণকারী হাকিম সরদার (৬৫) খোলাডাঙ্গা গ্ৰামের মো. আব্দুর রবের ছেলে। তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টির সময় হাকিম তার নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরে কাজ করা কয়েকজন দেখতে পান হাকিম মাটিতে লুটিয়ে পড়েছেন। এ সময় তারা ছুটে যায় এবং তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে হাকিম সরদার নিজের ঘেরে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এদিকে কেশবপুরে বজ্রপাতে মারা যাওয়া শামিম হোসেন (২৫) বেলকাটি গ্রামের আবু সাঈদ সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বুধবার সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি গ্রামের আমতলা এলাকায় একটি মাছের ঘেরে কাজ করার সময় এ ঘটনা ঘটে। বজ্রপাতে আহত হওয়ার পর দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, শামিম দীর্ঘদিন ধরে এলাকায় মাছের ঘেরে কাজ করতেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

আপডেট সময়: ০৮:৪৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫