ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময়: ০৭:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অর্থ জোগানদাতা শাহেদ আহমেদ মজুমদারের (৪১) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

অন্যদিকে, শাহেদের আইনজীবী রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে রাজধানীর গুলশানে নিকেতন এলাকার একটি বাসা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে গুলশান থানাধীন ডা. ফজলে রাব্বী পার্কের দক্ষিণ পাশে সেতুর ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মিছিলে তারা উস্কানিমূলক স্লোগান দেয় এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুরের চেষ্টা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে।

ঘটনার পরদিন গুলশান থানার উপপরিদর্শক মো. মাহাবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

কামাল মজুমদারের ছেলে শাহেদ ৫ দিনের রিমান্ডে

আপডেট সময়: ০৭:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫