ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন জাকসু ও হল সংসদে নির্বাচিতরা

  • আপডেট সময়: ১০:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদে নির্বাচিতরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হল কক্ষে জাকসু নেতাদের শপথ বাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

হল সংসদে নির্বাচিতদের স্ব স্ব হলে প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতিরা শপথ বাক্য পাঠ করান।

জাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের ২ হাজার শহিদ ও ত্রিশ হাজার আহতদের আকাংখার প্রতিফলন ক্যাম্পাসে যেন আসে সেজন্য কাজ করতে চাই।

জাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, আমরা শিক্ষার্থীদের আস্থা ও সমর্থনের মান রক্ষায় কাজ করে যেতে চাই। দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি ক্যাম্পাস থেকে উচ্ছেদ করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শপথ নিলেন জাকসু ও হল সংসদে নির্বাচিতরা

আপডেট সময়: ১০:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫