স্টাফ রিপোর্টার:যশোর পালবাড়ি এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে শহিদুল ইসলামের চক্রবৃদ্ধি সুদের জালে সর্বস্বান্ত স্বপন নামে এক যুবক।
জানা যায়, শহিদুল ইসলাম দীর্ঘদিনের একজন চিহিৃত সুদখোর। সে অসহায় গরীব লোকজনদেরকে সামান্য কিছু টাকা দিয়ে তাদের নিকট থেকে ফাঁকা চেকের পাতায় এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়া নেয় পরে তাদের নিকট থেকে লক্ষ লক্ষ সুদের টাকা হাতিয়ে নেয়।টাকা দিতে না পারলে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে।
কোতোয়ালি মডেল থানায় স্বপনের দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, স্বপন বিবাদী শহিদুল ইসলামের কাছ থেকে গত ইংরেজী ২০২১ সালে ১৬,০০০/=টাকা ধার নেয় ঐ টাকার জন্য বিবাদী তাকে বিভিন্ন সময় হুমকি ধামকি সহ মিথ্যা মামলার ভয়ভীতি দেখাইয়া অতঃপর শারীরিকভাবে লাঞ্ছনা করে এযাবৎ অনুমান ১ লক্ষ ১৫ হাজার টাকা নিয়েছে । সম্প্রতি শহিদুল ইসলাম স্বপনের কাছে ৫০,০০০/=টাকা দাবী করিয়া খুন জখমের হুমকি দিচ্ছে এখানে সো ক্ষান্ত হয়ে ইতিমধ্যে শহিদুল ইসলাম স্বপনকে ৫০ হাজার টাকা দিয়ে রিক্সা কিনে দিয়াছে মর্মে মিথ্যা ঘটনা সাজাইয়া একটি ভুয়া অভিযোগ দায়ের করে স্বপনকে কে হয়রানী করছে।
স্বপন প্রতিনিধিকে জানিয়েছে, ২০২১ সালের প্রথমদিকে,তার ২০ হাজার টাকার প্রয়োজন হয় অতঃপর পালবাড়ির বাসিন্দা শহীদুল ইসলামের শরণাপন্ন হন এবং ২০ হাজার টাকা চাইলে স্বপ্নের নিকট থেকে ফাঁকা চেকের পাতা সই করিয়ে নিয়ে ১৬ হাজার টাকা দেয়।এই ১৬ হাজার টাকা নেয়ার পরে শহিদুল ইসলাম বিভিন্ন সময়ে আমার নিকট থেকে জোর জুলুম করে গত ২০২৩ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত মাসিক ৪ হাজার করে এবং শারীরিকভাবে নির্যাতন করে একবার ১৫ হাজার নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার টাকা আদায় করে নিয়েছে। সম্প্রতি আবার ৫০ হাজার টাকা দাবি করে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।
এ ব্যাপারে শহিদুল ইসলামের সাথে সাক্ষাতে কথা বলে অভিযোগের সত্য মিথ্যা জানতে গেলে সে প্রচন্ড রেগে যায় আর জানাই আমি সুদে কার বারি করি স্বপনের নিকট থেকে অনেক টাকা সুদআদায় করেছি আপনাদের যদি কোন ক্ষমতা থাকে আমার কিছু করে নিয়েন।





















