ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি

  • আপডেট সময়: ১০:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সতর্ক করে এতে স্পর্শকাতর তথ্য চাওয়া হলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্রের প্রতারণার অভিযোগ এ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েক দিন ধরে একটি প্রতারক চক্র মন্ত্রণালয়ের সচিবের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে (যা মন্ত্রণালয়ের সচিবের ব্যবহৃত মোবাইল নম্বর নয়) প্রতারণার চেষ্টা করছে। তারা সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে বলে জানাচ্ছে। এজন্য কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি চাওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকৃতপক্ষে মন্ত্রণালয় থেকে আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তাই এ বিষয়ে কারও কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ অন্য যে কোনো স্পর্শকাতর তথ্য চাওয়া হলে, তা প্রদান না করার অনুরোধ করা হলো। উপরোল্লিখিত নম্বর ছাড়াও ভিন্ন কোনো নম্বর থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে এ ধরনের কোনো কল এলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি

আপডেট সময়: ১০:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫