ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল-কলেজ সভাপতি হতে লাগবে ‘স্নাতক’ পাস

  • আপডেট সময়: ০৮:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটিসংক্রান্ত প্রবিধানমালা সংশোধন করেছে সরকার। সেইসঙ্গে কমিটির সভাপতির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’ জারি করা হয়।

নতুন এ প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে।

কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য থাকবে। এতে সদস্যসচিব হিসেবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

স্কুল-কলেজ সভাপতি হতে লাগবে ‘স্নাতক’ পাস

আপডেট সময়: ০৮:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫