ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্রাটকে নিয়ে তার কার্যালয়ে র‍্যাবের অভিযান

  • আপডেট সময়: ০৩:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ১৫৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার সদ্য বহিষ্কৃত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে নিয়ে তার কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকেছে র‌্যাব সদস্যরা।

রোববার দুপুর দেড়টার পর র‌্যাব হেডকোয়ার্টার্স থেকে একটি দল গাড়িতে করে কাকরাইলে সম্রাটের অফিসে নিয়ে যায়। তাকে নিয়ে সেখানে অভিযান শুরু হয়েছে।

জানা গেছে, সম্রাটকে কাকরাইলে আনা হয়েছে। তার অফিসের তালা ভাঙা হয়েছে। তাকে নিয়ে ভেতরে প্রবেশ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে আটক করা হয়। সেখানে মুনির চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে সম্রাট লুকিয়েছিলেন বলে জানা গেছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সম্রাটকে নিয়ে তার কার্যালয়ে র‍্যাবের অভিযান

আপডেট সময়: ০৩:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯