ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে: ফখরুল

  • আপডেট সময়: ১০:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ২২৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে।

গুম-খুনের শিকার স্বজনদের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মানিকমিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তারা গুম কমিশনকে পাবলিকলি আনতে ও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে। এর জবাবদিহিতা তাদের করতে হবে।

তিনি বলেন, এই সরকার দায়ীদের বের করার চেষ্টা করবে বলে আশা করছি। গুম-খুন-নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। হতাশ হওয়ার কিছু নেই, হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে। তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।

তিনি আরও বলেন, নির্যাতিত-নিপীড়িত মানুষের সঙ্গে বিএনপি সবসময়ই বিএনপি আছে। বিএনপি নির্বাচন চায়, সব নির্যাতনের বিচার নিশ্চিত ও ত্বরান্বিত করার জন্য।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

হাসিনার বিচার দেশের মাটিতেই হতে হবে: ফখরুল

আপডেট সময়: ১০:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫