ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট

  • আপডেট সময়: ০৬:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।

নিজের ফেরিফাইড ফেসবুক প্রোফাইলে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় লাল-কালো ফটো কার্ড শেয়ার করে এ শ্রদ্ধা জানান সাকিব।

ওই পোস্টে আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন করে ৭৫-এর ১৫ই আগস্ট মুজিব ও শেখ পরিবারের নিহত সদস্যদের শহীদ উল্লেখ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক সাকিব আল হাসান গত এক বছর নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এলেও আওয়ামী লীগের দলীয় কোনো বিষয়ে মন্তব্য করেননি। দেশে না থাকায় অংশগ্রহণ করতে পারছেন না ক্রিকেটেও।

জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় ২৪ এর একতরফা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। ছাত্রজনতার আন্দোলনে হাসিনা পতনের পর থেকে পলাতক সাকিবের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে এরইমধ্যে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘আমার ছেলে সাঁতার জানত, সনদও ছিল, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট

আপডেট সময়: ০৬:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫