ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার আসনে ছেলে সাদ এরশাদ বিজয়ী

  • আপডেট সময়: ০৯:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ১৫২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচন শনিবার শান্তিপূর্ণভাবে সকাল ১০টায় থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি কম তবে নির্বাচন ও ইভিএম ভোট দিতে পেরে ভোটারা খুশি হয়েছে।

বেসরকারী ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙ্গল) ৫৮৮৭৮ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ২০ দল সমর্থিত বিএনপি প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬৯৪৭, এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি (কার) ১৪৯৮৪।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি.এম. সাহাতাব উদ্দিন রাত ৭টা ১০ মিনিটে পুলিশ হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- রংপুর সেনানিবাস, রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ড ছাড়া বাকি ২৫টি ওর্য়াড নিয়ে এই সদর আসন। ১৭৫টি কেন্দ্রের জন্য ১৭৫ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ২৩জন সহকারী প্রিজাইডিং অফিসার, দুই হাজার ৪৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণে দায়িত্ব পারন করছেন।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১ জন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ১৮ প্লাটুন বিজিবি, তিন হাজারের বেশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। সঙ্গে র্যাবের ২০টি টহল টিম। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও। এছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য চারটি ভ্রাম্যমাণ আদালত।

রংপুর মহানগর পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ বলেন- র্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি মডেল নির্বাচন অনুষ্ঠান হয়েছে।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের গত ১৪ জুলাই মৃত্যুর পর গত ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। শনিবার এই শুন্য আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহন হয়েছে। সকাল ৯ টায় ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে এ ভোট গ্রহন শুরু হয় এবং বিকেলে ৫ টা পর্যন্ত বিরতহীন ভাবে ভোট গ্রহণ চলে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

বাবার আসনে ছেলে সাদ এরশাদ বিজয়ী

আপডেট সময়: ০৯:১৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯