ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইজি বাইকের ধাক্কায় একজন নিহত

  • আপডেট সময়: ১১:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৩৫০ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর সদর উপজেলার ছুটিপুর সড়কের জামতলায় ইজিবাইকের ধাক্কায় আজিজুল ইসলাম জুলু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে বাইসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জুলু সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার এসআই জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে জানিয়েছেন,স্বজনেরা কারো প্রতি কোন অভিযোগ না রেখে নিহতের লাশ দাবি করলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

সূত্রমতে জানা যায়,পতেঙ্গালী বাজারের ডাক্তার আজাহার, রঘুরামপুরের মতিন বাবু, দিদার সহ কয়েকজন মিলে জোরপূর্বক ভাবে ইজি বাইক চালক রয়েলের নিকট উক্ত দুর্ঘটনাকে পুঁজি করে বেআইনি হিসেবে দেড় লাখ টাকা আদায় করেছে।

এ ব্যাপারে থানায় কোন মামলা হয়েছে কিনা মুঠো ফোনে জানতে চাইলে কোতয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক প্রতিনিধিকে জানান উক্ত ঘটনার প্রেক্ষিতে জিডি নেওয়া আছে ভুক্তভোগী অভিযোগ জানালে মামলা নেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে ইজি বাইকের ধাক্কায় একজন নিহত

আপডেট সময়: ১১:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫