ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা

  • আপডেট সময়: ০৮:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ১৯৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে আগামী ৬ আগস্ট ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

এ কর্মসূচি সফল করতে জাগপার ছাত্রসংগঠন ‘জাগপা ছাত্রলীগ’ শুক্রবার (১ আগস্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এতে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ কর্মকাণ্ডে আওয়ামী লীগ ও ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানা নেতকর্মীরা।

জুমার নামাজ শেষে সংগঠনের নেতাকর্মীরা উত্তর গেট এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, শেখ হাসিনাকে ফেরতের দাবিতে আমাদের ১২ দলীয় জোটের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সফল করতে আমরা আজ প্রস্তুতিমূলক সমাবেশ ও মিছিল করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হয়। কর্মসূচি চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। বায়তুল মোকাররম মসজিদ এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা

আপডেট সময়: ০৮:০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫