ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

  • আপডেট সময়: ১১:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৭৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা হবে আগামী ১৭ আগস্ট। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ আগস্ট।

এর আগে আজ (বুধবার) দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে। তবে কোন দিন এই দুটি পরীক্ষা নেওয়া হবে, সেটা তিনি জানাননি।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

এছাড়াও কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট এবং ঢাকা শিক্ষাবোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ১৪ আগস্ট নেওয়া হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

আপডেট সময়: ১১:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫