ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ আত্মসাতের মামলায় রিমান্ডে আবুল বারাকাত

  • আপডেট সময়: ১০:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৬৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) বিকেলে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১১ জুলাই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ওইদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আদালত।

গত ১০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৩ নম্বর সড়ক এলাকা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এর আগে, এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং অধ্যাপক আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২০ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হোসাইন।

আবুল বারকাত ঢাকা বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি হিউম্যান ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানেরও অবৈতনিক প্রধান উপদেষ্টা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

অর্থ আত্মসাতের মামলায় রিমান্ডে আবুল বারাকাত

আপডেট সময়: ১০:৩৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫