ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্নী সাহা ও তার স্বামীর ১৮ কোটি টাকা অবরুদ্ধ

  • আপডেট সময়: ১০:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেনের ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এসব ব্যাংক হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা জমা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।

জানা যায়, এসব ব্যাংক হিসাবের কয়েকটিতে এটিএন নিউজের ক্যামেরাম্যান তপন কুমার সাহা ও তার মা আপেল রানী সাহার সঙ্গে মুন্নী সাহার যৌথ মালিকানার হিসাবও রয়েছে।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক ইয়াছির আরাফাত তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেনের বিরুদ্ধে ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্টদের নামে অসংখ্য ব্যাংক হিসাব ও তাতে অনেক সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

এই অর্থ তুলে নিয়ে তারা বিদেশে পাচারের চেষ্টা করছেন। এ কারণে এসব সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

মুন্নী সাহা ও তার স্বামীর ১৮ কোটি টাকা অবরুদ্ধ

আপডেট সময়: ১০:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫