ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

  • আপডেট সময়: ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ১৫৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পর অভিমান করে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামী নয়ন (১৭) আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১১টার দিকে চাঁদপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নয়ন উপজেলার চাঁদপাড়া গ্রামের গোলাম লষ্করের ছেলে এবং কোটচাঁদপুর পৌর ডিগ্রী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক করে ৪ মাস আগে পার্শ্ববর্তী কাশিপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করে নয়ন। বিয়ের পর থেকেই তাদের দু’জনের বাগবিতণ্ডা চলে আসছিল। এরই এক পর্যায়ে রাতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। সেসময় নয়ন বাড়ির পাশের রেল লাইনে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তার লাশ উদ্ধার করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

আপডেট সময়: ০৪:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯