ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর বেনাপোল সড়কে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

  • আপডেট সময়: ১১:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭১ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর বেনাপোল সড়কে নতুনহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আজ ভোর ৪টার দিকে ওই সড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর শহরের খড়কি স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল হকের ছেলে মিলন (৪০) ও উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।

আহত দুইজন হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।

যশোর কোতোয়ালী থানার ওসি আবুল হাসনাত বলেন, হতাহতরা একটি প্রাইভেটকারযোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন । পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন নামে দুই জন। এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরো দুইজন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোর বেনাপোল সড়কে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

আপডেট সময়: ১১:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫