ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতককে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

  • আপডেট সময়: ১১:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১২০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ঝিনাইদহ সদরের নরহরিদ্রা গ্রামে মুনতাহা নামের ২২ দিনের এক কন্যা শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিশুটির মা তানজীলা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জানা যায়, দুপুরে নিজ ঘরে শিশু মুনতাহাকে নিয়ে শুয়েছিল মা তানজীলা খাতুন।

কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা এসে দেখে মুনতাহা সেখানে নেই। পরে শিশুর মাকে জিজ্ঞাসা করলে বলে কেউ জ্বীনের বেশে এসে ওকে নিয়ে গেছে। পরে কিছুক্ষণ খোজাখুজির পর বাড়ির পাশের নলকুপের ডোবা থেকে মুনতাহার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ পরকীয়ার জেরেই শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে তার মা।

তবে এই শিশুর মৃত্যুর পর ঘটনাস্থলে গিয়ে তানজীলা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশ হেফাজতে নিলেও এ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

বিদ্রোহ থামেনি

নবজাতককে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

আপডেট সময়: ১১:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫