ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

  • আপডেট সময়: ০৯:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ২৬০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে বুধবার (৪ জুন)  ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। ম্যাচের শুরুতেই ৬ মিনিটে হামজার দেওয়া গোলে ১-০তে এগিয়ে গেছে জামাল বাহিনী।

ভুটানের বিপক্ষে আজকের ম্যাচের একাদশে আছেন হামজা চৌধুরী। সেই সাথে  বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ফাহামেদুল ইসলাম ও কাজেম শাহ’র। দেশের মাটিতে জাতীয় দলের হয়ে আজই প্রথমবার মাঠে নেমেছেন হামজা।

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পান ফাহামেদুল ইসলাম। সেবার সৌদি আরবে দলের সঙ্গে ক্যাম্প করলেও  স্কোয়াডে জায়গা হয়নি তার। যে কারণে সৌদি থেকেই তাকে ফিরে যেতে হয় ইতালিতে।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ।  ভুটানের বিপক্ষে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: তপু বর্মন, জামাল ভুঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, ফাহামেদুল ইসলাম, সোহেল রানা, কাজেম শাহ কিরমানি, সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘আমার ছেলে সাঁতার জানত, সনদও ছিল, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

আপডেট সময়: ০৯:২৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫