ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক মুন্নি সাহা ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট সময়: ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৭৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন, দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক ইয়াছির আরাফাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নি সাহা, তার পরিবারের সদস্যরা এবং তার স্বামী এস এম প্রমোশনসের স্বত্বাধিকারী কবির হোসেন অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। অভিযোগ-সংশ্লিষ্টরা বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সাংবাদিক মুন্নি সাহা ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময়: ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫