ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আফতাবনগর-মেরাদিয়ায় বসবে না পশুর হাট, হাইকোর্টের আদেশ বহাল

  • আপডেট সময়: ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৬৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় ও আফতাবনগরে পশুর হাট না বসানোর হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ বিষয়ে আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভেকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২৯ এপ্রিল ঈদ উপলক্ষ্যে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দেন হাইকোর্ট।

এদিকে গত ৪ মে হাইকোর্টের একই বেঞ্চ রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানান আইনজীবীরা।

আদালতে রিটে পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আফতাবনগর-মেরাদিয়ায় বসবে না পশুর হাট, হাইকোর্টের আদেশ বহাল

আপডেট সময়: ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫