ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বরে প্রাণ গেল বিএনপি নেতার

  • আপডেট সময়: ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ১৩৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ফরিদপুরের বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহের হোসেন মেথু (৫২) টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুরের আরোগ্য সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মোতাহের হোসেন মেথু বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃত. শেখ আক্কাস আলী মেজো ছেলে।

বোয়ালমারী উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মাহাবুবুর রশীদ হেলাল জানান, ১০-১২ দিন আগে জ্বরে আক্রান্ত হন মেথু। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তিনি টাইফয়েড জ্বরে আক্রান্ত। এরপর থেকে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। রোববার দুপুরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর আরোগ্য সদন হাসপাতালে আনা হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, আগামীকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে মেথুকে বোয়ালমারীর ছোলনা মাদরাসার কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

জ্বরে প্রাণ গেল বিএনপি নেতার

আপডেট সময়: ১০:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯