ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহীন চাকলাদার ও তার স্ত্রীর জমি-গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ

  • আপডেট সময়: ১১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৯৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার নিজস্ব প্রতিনিধি:সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ২৬টি স্থাবর সম্পত্তি ও ৩টি গাড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি তার ৩ লাখ ১৫ হাজার শেয়ারসহ ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া তার স্ত্রী ফারহানা জাহান মালার ১ লাখ ১০ হাজার শেয়ার ও ৩টি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এরমধ্যে ঢাকা ও যশোরে থাকা ২৬টি সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৯৪ ৮০ হাজার ৫৯১ টাকা এবং ব্যাংক হিসাবে ১৮ লাখ ৯৪ হাজার ৩১১ টাকা রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক আল আমিন এ আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, মামলায় এজাহার নামীয় আসামি যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদারের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপপ্যবহার করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক দখলে রাখায় এবং ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত-আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকা অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আসামি শাহীন চাকলাদারের নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর/সলিল সম্পাদন বা অন্যকোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তরের সম্ভবনা রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি শাহীন চাকলাদার নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শাহীন চাকলাদার ও তার স্ত্রীর জমি-গাড়ি জব্দ, শেয়ার অবরুদ্ধ

আপডেট সময়: ১১:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫