ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

  • আপডেট সময়: ০৬:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৭৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। এর আগে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান তিনি।

সোমবার (৫ মে) সকালে হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর জন্য ঢাকার সিএমএম আদালতের এজলাসে হাজির করা হয়। পরে আদালতের কাঠগড়ায় রাখা হয় তাকে।

এ সময় হাজী সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। সকাল সোয়া ১০টার দিকে এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে চিৎকার করে ওঠেন তিনি। পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন।

এরপর শুনানিতে শাহবাগ থানার এক মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। পরে সেলিমকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম। পরে শান্ত হলে ধীরে ধীরে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে তাকে নেওয়া হয়।

এ সময় তার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং দুইহাত পেছন দিক থেকে বাঁধা ছিল।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

আদালতে পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিৎকার-চেঁচামেচি

আপডেট সময়: ০৬:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫