লোকসমাচার যশোর প্রতিনিধি:যশোরের ঝিকরগাছার বাউসা রজারডুমুরিয়া নন্দিডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভাপতি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে । ঝিকরগাছার শিওরদাহ এলাকায় অ্যাডহক কমিটির অভিযোগ প্রসঙ্গে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পত্র স্মারক নং ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১,২০.৩৪ তারিখ ০৩/১২/২০১৪ ইংরেজি নির্দেশনা অনুযায়ী বাউসা রজারডুমুরিয়া নন্দিডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ২ নং মোঃ আব্দুল জলিল, পিতা:-আতর আলী একজন মাদকাসক্ত এবং বাউসা গ্রামের গরিব ও অসহায় মানুষের গ্রাম্য সমিতির ২০ থেকে ২৫ লাখ টাকা আত্মসাৎ করে ৩/৪ বছর যাবত পালাতক ছিল।
অতঃপর ৫ ই আগষ্ট ২০২৪ এর পরে এলাকায় ফিরে আসে আর সে অত্র বিদ্যালয়ের সভাপতি হতে চায় কিন্তু এলাকাবাসী তাকে সভাপতি হিসেবে মানতে রাজি নয়। মোঃ আব্দুল জলিলকে উক্ত কমিটিতে না রাখার জন্য এলাকাবাসী পক্ষে আসিব,ইবাদুল ইসলাম , জসিম উদ্দিন, মোস্তফা হোসেন, মফিজুর রহমান,ইমন হোসেন, যশোর জেলা প্রশাসকের বরাবর গত ৩০/০৪/২৫ তারিখে আবেদন করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় নিবাস খোলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কেক কাটা অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠানে নিবাস খোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নজরুল ইসলাম এবং প্রচার সম্পাদক আলমগীর উপস্থিত ছিল।
এছাড়াও আব্দুল জলিল নিবাস খোলা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক থেকে আওয়ামী লীগের নির্বাচনের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।





















