ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পুলিশ কর্মকর্তার মায়ের আঙুল ভেঙে দিল দুর্বৃত্তরা

  • আপডেট সময়: ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ১০১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,নিজস্ব প্রতিবেদক:যশোরের শার্শা উপজেলার বাইকোলা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছেলে। এ ঘটনায় শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম নামের এক ব্যক্তি শার্শা থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, তার পারিবারিক জমিজমা নিয়ে প্রতিবেশী ওই গ্রামের নাজিমুদ্দিন গাজীর ছেলে মনিরুজ্জামানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ১৮ এপ্রিল বিরোধপূর্ণ জমিতে আমিন এনে সীমানা নির্ধারণ করে খুঁটি বসানো হয়। কিন্তু ২২ এপ্রিল বিকেল ৫টার দিকে অভিযুক্তরা জোরপূর্বক সেই খুঁটি উঠিয়ে তাদের জমিতে প্রবেশ করে প্রাচীর নির্মাণ করতে থাকেন।

ঘটনার সময় তরিকুল ইসলামের মা কোহিনুর বেগম (৬৫) বিষয়টি দেখতে পেয়ে বাধা দিলে, মনিরুজ্জামান, মৃত কফিল উদ্দীন গাজীর ছেলে নাসির উদ্দীন গাজী, কামরুজ্জামান মিলনের স্ত্রী জালিয়া খাতুন ও তার মেয়ে মিলি খাতুন ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ সময় মনিরুজ্জামান সুমন তার হাতে থাকা লাঠি দিয়ে বৃদ্ধার মাথায় আঘাতের চেষ্টা করলে। তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে ডান তর্জনীতে গুরুতর আঘাত পান। এছাড়া অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার পরিহিত কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে তার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে বলা হয়।

স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তরিকুল ইসলাম বাড়িতে এসে মাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শার্শায় পুলিশ কর্মকর্তার মায়ের আঙুল ভেঙে দিল দুর্বৃত্তরা

আপডেট সময়: ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫