ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঝেতে স্ত্রীর আর চেয়ারে মিললো স্বামীর লাশ

  • আপডেট সময়: ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ১৮৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:কু‌ড়িগ্রাম জেলার না‌গেশ্বরী পৌর এলাকার এক‌টি বা‌ড়ি থে‌কে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকা‌লে না‌গেশ্বরী বাজা‌রের গরু হা‌টের পাশে নিজ ঘর থে‌কে তা‌দের লাশ উদ্ধার ক‌রা হয়। নিহতরা হলেন, নজরুল ইসলাম ম্যানা (৫৫) ও তার স্ত্রী রুমি (৩৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকাল থেকে ওই দম্পতির তিন বছরের ছেলে কাঁদছিল। পরে প্রতিবেশীরা গিয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে। ঘরের মেঝেতে ছিল শিশুটির মায়ের লাশ আর পাশের ঘর থেকে চেয়ারে বসা অবস্থায় বাবার লাশ পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, নিহত দুজনের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ।

না‌গেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

জাপান থেকে ফেরার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

মেঝেতে স্ত্রীর আর চেয়ারে মিললো স্বামীর লাশ

আপডেট সময়: ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯