ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জুসের সাথে চেতনা নাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণ, থানায় মামলা

  • আপডেট সময়: ১০:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১৩৩ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:ঈদের দিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রেমিকাকে বন্ধুর বাড়িতে নিয়ে জুসের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায়। এ ঘটনায় প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন প্রেমিকা।

আসামিরা হলেন, শংকরপুর বটতলা মসজিদ এলাকার শাহাজানের ছেলে তাজ ও তার বন্ধু শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকার মৃত অশোকের ছেলে আনন্দ। তবে, পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

মামলায় ওই নারী উল্লেখ করেছেন,তাজের সাথে তিন বছরের প্রেমের সম্পর্ক তার। ঈদের দিন সন্ধায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে বের হতে বলেন, তাজ। তিনি বের হন।

পরে কৌশলে বুনোপাড়ার একটি তিনতলা ফ্লাটে নিয়ে যায় তাকে। সেখানে যেয়ে দেখেন আনন্দ ফ্লাটের বাইরে পাহারায় রয়েছে।

এসময় তাকে একটি জুস খেতে বলেন তাজ। সে জুস খাওয়ার পর অর্ধ অচেতন হয়ে পড়েন। পরে তাকে ধর্ষণ করে তাজ। এসময় তিনি চিৎকার দিলে হত্যাসহ নানা ধরনের হুমকি দেন। পরে বিষয়টি পরিবারক জানিয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

যশোরে জুসের সাথে চেতনা নাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণ, থানায় মামলা

আপডেট সময়: ১০:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫