স্টাফ রিপোর্টার:যশোর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দের চাউল হতদরিদ্রের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিতরণ কালে অনিয়ম হয়েছে।
জানাযায়,প্রতিবছরের ন্যায় এবছর ও ঈদ উপলক্ষে যশোর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে সরকারের ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দের চাউল ভিজিএফ কার্ডের মাধ্যমে হতদরিদ্রর মাঝে সঠিক ভাবে বিতরণ হয়নি প্রত্যেক ইউনিয়নে খোজ নিয়ে আরও জানাযায় এ বছর রাজনৈতিক দলের নেতারা ভিজিএফ কার্ড ভাগাভাগি করে নেয়ার ফলে রাজনৈতিক দলের নেতারা ভিজিএফ চাউলের কার্ড গুলো যাদের বেশিরভাগ পাওয়ার কথা নয় অথচ রাজনৈতিক নেতাদের পছন্দের মানুষ হওয়ায় তারা পেয়েছে অথচ সরকারের উদ্দেশ্য ছিল হতদরিদ্রর মাঝে বিতরণ কিন্তু তারা বঞ্চিত হয়েছে।
ভিজিএফ চাউলের কার্ড বিতরণ অনিয়ম এ প্রতিনিধির দৃষ্টিগোচর হলে গত ২১/০৩/২০২৫ তারিখ শুক্রবার যশোর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন আক্তার কে মুঠোফোনে বিষয় টি অবগত করলে উনি প্রতিনিধিকে জানান,ভিজিএফ চাউলের কার্ড বিতরণ হবে হতদরিদ্র মাঝে রাজনৈতিক দলের নেতাদের মাঝে বিতরণ হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিনিধি উনাকে আরও জানান প্রতিটা ইউনিয়ন পরিষদের দ্বায়িত্ব প্রাপ্ত প্রশাসক, সচিব এবং যে কয়টি ইউনিয়নে চেয়ারম্যান আছে তারা ভিজিএফ কার্ড গুলো সঠিক ভাবে বিতরণ না করে রাজনৈতিক দলের নেতাদের মাঝে ভাগাভাগি করে দিয়েছে এ বিষয়ে হয়তো আপনার অজানা কিন্তু আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদের যাদের ভিজিএফ চাউলের কার্ড পাওয়ার কথা ছিল তাদের নিকট খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি অধিকাংশ হতদরিদ্ররা পায়নি উত্তরে তিনি জানান বিষয় টি আমি দেখছি এমন হওয়ার কথা নয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আর কিছু জানাননি।
এর আগে গত বৃহস্পতিবার যখন এ প্রতিনিধি জানতে পারে ভিজিএফ কার্ডগুলো রাজনৈতিক দলীয় হিসাবে বন্টন হচ্ছে তখন ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের প্রশাসক হুমায়ন কবিরকে মুঠোফোনে কল করে জানতে চাইলে তিনি ফোনটা রিসিভ করেন নি।





















