স্টাফ রিপোর্টার:যশোর উপশহর এ ব্লকে সন্তানকে জিম্মি করে এক মাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসান নামের এক যুবক আটক হয়েছেন পুলিশের হাতে । অভিযুক্ত হাসান উপশহর এলাকার শফিউল্লার মোড় এলাকার মৃত আলমগীরের ছেলে। উপশহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদের নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণ চেষ্টার আসামি হাসান গত রোববার রাত ৯টার দিকে বিরামপুর এলাকার এক নারীর বাড়িতে আসে এবং তার ফোনে চার্জ নেই এবং চার্জ দেওয়ার জন্য সে ঐ বাড়িতে এসেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জে লাগানোর পর,ভিকটিম পাশের রান্নাঘরে যান সেই সুযোগে হাসান সন্তানের গলায় ছুরি ধরে কিছুক্ষণ পর হঠাৎ শিশুকন্যার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে আসেন তার মা ভুক্তভোগী তখনই দেখেন, হাসান তার চার বছরের সন্তানের গলায় ধারালো ছুরি ধরে রেখেছে।
সন্তানকে বাঁচানোর জন্য তিনি দ্রুত এগিয়ে গেলে হাসান তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে এবং ওই নারী নিজেও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান পালিয়ে যায়। পরে ভিকটিম রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পরপরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় আসামি হাসানকে আটক করেন।
আটককৃত হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানিয়েছেন।





















