লোকসমাচার নিজস্ব প্রতিবেদক:যশোর অভয়নগরের বিএনপি’র টুকু গ্রুপের নামে মামলা হওয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।
জানাযায়, আজ মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার বিএনপি টুকু গ্রুপের ১০-১২ জনের নামে এনাম গাজী গ্রুপের মামলা দেয়ার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে টুকু গ্রুপের ১৩০ থেকে ১৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অবিলম্বে টুকু গ্রুপের সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দাবি জানানো হয়।





















