ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

  • আপডেট সময়: ১২:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের সোপর্দ করা হবে।

জানা গেছে, আওয়ামী সরকারের পতনের পরে গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীরকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পান জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম একসময় শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

আপডেট সময়: ১২:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫