ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক, অতঃপর গ্রেপ্তার

  • আপডেট সময়: ০৭:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নাটোরের বড়াইগ্রামে থানা ফটকের সামনে নেচে গেয়ে টিকটক করার অভিযোগে শিউলী খাতুন (৪২) নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, থানা কমপাউন্ডের ভেতর মূল ফটকের সামনে ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক ভিডিও বানান শিউলি খাতুন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি খাতুন গ্রেপ্তার করে পুলিশ।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমাদের সবার অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত টিকটকার শিউলী খাতুন পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

হুতিদের ওপর হামলা চালাতে সৌদি যুবরাজের ফোন, ট্রাম্পের প্রত্যাখ্যান

‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ গানে টিকটক, অতঃপর গ্রেপ্তার

আপডেট সময়: ০৭:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫