ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও ৩৩ জন শাস্তি দিলো বুয়েট

  • আপডেট সময়: ০৯:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এছাড়া আরও ২৭ জনকে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বুয়েটের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এসব অভিযোগ যাচাই করে দেখা যায়, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্স রয়েছে সেটির ধারা লঙ্ঘন করেছেন। এজন্য ৮ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে।

তিনি আরও জানান, ৬ জনকে দুই সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে তাদের বহিষ্কারাদেশ এখন স্থগিত আছে। যদি তারা ভবিষ্যতে কোনো অপরাধ করে, তাহলে তাদের বহিষ্কার তখন থেকে কার্যকর হবে। এর বাইরে ৭ জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ২৭ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও ৩৩ জন শাস্তি দিলো বুয়েট

আপডেট সময়: ০৯:৪৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫