ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনায়েত উল্লাহর বিরদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত

  • আপডেট সময়: ০৫:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৯৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:চাঁদাবাজির অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

রাজধানীর আশেপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বেনামে শত শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অনুসন্ধানের অংশ হিসেবে এনায়েত ও তার পরিবারের ব্যক্তিগত যানবাহনের তথ্য চেয়ে বিআরটিএ বরাবর নোটিশ দিয়েছে দুদক। গত ২৯ জানুয়ারি বিআরটিএ-তে নোটিশটি পাঠান দুদক উপ-পরিচালক নুরুল হুদা।

এ বিষয়ে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, আমার বিরুদ্ধে দুদকে যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। যারা এসব অভিযোগ করেছে, তারা ঢাকা সড়ক পরিবহন সমিতি থেকে বহিষ্কৃত ব্যক্তি।

তিনি বলেন, যেকোনো দুর্নীতির অনুসন্ধান করা দুদকের দায়িত্ব। এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।

এনায়েত উল্লাহ জানান, সংগঠনের যেসব চাঁদাবাজ ছিল তাদেরকে একবছর আগেই বের করে দেওয়া হয়েছে। এরপর থেকে তারা বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

এনায়েত উল্লাহর বিরদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত

আপডেট সময়: ০৫:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫