ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ কাচের প্লেট ছুড়ছেন, ভাঙা প্লেটের ওপর নাচছেন শিল্পা!

  • আপডেট সময়: ০২:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ১৪৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: বলিউডের ‘ফিটনেস কুইন’ বলতে যার নাম মাথায় আসে, তিনি হলেন শিল্পা শেট্টি। ওয়ার্ক আউট থেকে যোগাসন সমস্ত কিছুই করে থাকেন তিনি। তবে শুধু নিজেই নয়, অনুরাগীদেরও পরামর্শ দিয়ে থাকেন অভিনেত্রী। যোগাসন এবং শরীরচর্চার ওপর একটি বইও লিখে ফেলেছেন শিল্পা।

তবে অভিনেত্রীর দিনভর পার্টি এবং উদ্দাম নাচ মোটেই পছন্দ করছেন না নেটিজেনরা। রাতভর কীসের এত পার্টি করছেন অভিনেত্রী? এও প্রশ্ন তুলেছেন তারা।

সম্প্রতি শিল্পাকে তার এক বন্ধুর বাড়িতে দেখা যায়। রাতভোর পর্যন্ত চলে সেই পার্টি। ভিডিওটিতে দেখা যাচ্ছে কেউ কাচের প্লেট ছুড়ছেন এবং ভাঙা প্লেটের ওপর দিয়ে নেচে চলেছেন অভিনেত্রী। মূহুর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয় সোস্যাল মিডিয়ায়। প্লেট ভাঙা, এবং সারারাত ধরে শিল্পার পার্টি মোটেই পছন্দ নয় নেটিজেনদের। তাদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

কেউ বলছেন, ‘এসব কী পাগলামো হচ্ছে? অনেকেই না খেতে পেরে মারা যাচ্ছে আর আপনারা প্লেট ভাঙছেন। লজ্জাজনক কাজ। আপনার মতো সেলিব্রেটিদের এই ধরণের কাজ একেবারেই মানায় না।’

কেউ আবার লিখেছেন, ‘বন্ধ করুন পাগলামি। সারা রাত ধরে পার্টি আর উদ্দাম নাচ করছেন। অপরদিকে প্লেট ভেঙে কীসের মজা পাচ্ছেন?’

কেউ লিখেছেন, ‘এই ধরনের লজ্জাজনক কাজ করছেন আর নেচে যাচ্ছেন।’ যদিও নেটিজেনদের কোনও প্রশ্নের জবাব দিতে দেখা যায়নি।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

কেউ কাচের প্লেট ছুড়ছেন, ভাঙা প্লেটের ওপর নাচছেন শিল্পা!

আপডেট সময়: ০২:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯