ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে

  • আপডেট সময়: ০৬:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যুবদল নেতা শামীম হত্যা মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামাল আশরাফ খান পোটনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এর আগে, আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠান আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের সহায়তায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালানো হয়। এতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে

আপডেট সময়: ০৬:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪