ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া প্যারোল চাইলে সরকার বিবেচনা করবে : ওবায়দুল কাদের

  • আপডেট সময়: ০২:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯
  • ৩১৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুর্নীতির দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্যারোলে মুক্তির জন্য আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে। কী অবস্থায় প্যারোল চাওয়া যায় সেই গ্রাউন্ড খালেদা জিয়ার আছে কিনা সেটিও বিবেচনা করা হবে।’

শুক্রবার (৫ জুলাই) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তবে বিএনপি নেতাদের সংসদে শপথগ্রহণ ও খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপির সঙ্গে সরকারের কোনও ধরনের সমঝোতার বিষয়ে কিছু জানা নেই বলে জানান কাদের।

‘আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না’, বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাতকে কুপিয়ে হত্যা মামলার শুনানিকালে হাইকোর্টের দুই বিচারপতির এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘হাইকোর্ট মন্তব্য করতেই পারেন। কিন্তু এনকাউন্টার আর ক্রসফায়ার এক বিষয় নয়। সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও বক্তব্যে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এমনটা খুঁজে পাইনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এমনটা সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনকাউন্টারের কথা বলা হচ্ছে। এনকাউন্টার আর ক্রসফায়ার তো এক কথা নয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে আমরা সেটা খুঁজে পাচ্ছি না।’

এসময় পাল্টা প্রশ্ন রেখে কাদের বলেন, ‘স্বাভাবিকভাবেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কেউ কি সমর্থন করে? করে না। আমরাও সমর্থন করি না।’

গতকাল বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিফাত হত্যা মামলার অগ্রগতি তুলে ধরা হয়। এসময় হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন, ‘আমার এক্সট্রা জুডিশিয়াল কিলিং পছন্দ করি না। হয়তো প্রয়োজনের খাতিরে অনেক সময় জীবন বাঁচানোর তাগিদে আইনশৃঙ্খলা রক্ষাকারী তা বাহিনী করে থাকে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে।’

গত ২৬ মার্চ বরগুনা শহরে প্রকাশ্যে দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য এস এম কামাল, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ৮৮ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে, শতভাগ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রতিমন্ত্রীর

খালেদা জিয়া প্যারোল চাইলে সরকার বিবেচনা করবে : ওবায়দুল কাদের

আপডেট সময়: ০২:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯