ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী নির্যাতন মামলা থেকে রেহাই পেলেন ক্রিকেটার যুবরাজ সিং

  • আপডেট সময়: ১২:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
  • ১৩৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: নারী নির্যাতনের মামলা থেকে রেহাই পেলেন ক্রিকেটার যুবরাজ সিং ও তার পরিবারের লোকজন। বিগ বস-১০ এর প্রতিযোগী আকাঙ্ক্ষা শর্মা ৪ বছর আগে তার স্বামী জোরাভর সিং, দেবর যুবরাজ সিং, শাশুড়ি শবনম সিংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন।

আকাঙ্ক্ষা অভিযোগ করেছিলেন, যুবরাজ সিংয়ের ভাই জোরাভর ও পরিবারের লোকজন তার উপর মানসিক নির্যাতন করতেন। এ ঘটনায় তিনি যুবরাজ সিং, তার ভাই জোরাভর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আদালত আকাঙ্ক্ষা ও জোরাভরের বিবাহবিচ্ছেদের নির্দেশ দেন।

এদিকে, যুবরাজ ও তার পরিবারের উপর থেকে যাবতীয় অভিযোগ তুলে নিয়েছেন আকাঙ্ক্ষা।

তিনি বলেন, ‘আমার জন্য যুবরাজ ও তার পরিবারের কারও সম্মানহানি হলে আমি ক্ষমাপ্রার্থী। আদালত আমার দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্মতি দিয়েছে। সব জায়গায় নিজের অভিযোগ জানানো হয়তো আমার উচিত হয়নি।’

আদালতের বাইরে যুবির পরিবারের লোকজনের কাছে ক্ষমাও চেয়েছেন আকাঙ্ক্ষা। সূত্র: ইন্ডিয়া টুডে

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

নারী নির্যাতন মামলা থেকে রেহাই পেলেন ক্রিকেটার যুবরাজ সিং

আপডেট সময়: ১২:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯