ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রওশনকে জাপার পাল্টা চেয়ারম্যান ঘোষণা

  • আপডেট সময়: ০৪:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
  • ১২১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেছে দলটির একাংশ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে রওশন এরশাদের বাসায় এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। এখানে দাবি করা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ীই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে রওশনকে চেয়ারম্যান করার ঘোষণা দেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘গঠনতন্ত্রে বলা আছে, যদি চেয়ারম্যানের মৃত্যু হয়, তাহলে সিনিয়র কো–চেয়ারম্যান–১ চেয়ারম্যান হবেন। এখানে রওশন এরশাদ সিনিয়র। এটা ২০–এর উপধারা ২(ক)–এ আছে। সুতরাং আজকে সংবাদ সম্মেলনে ঘোষণা করছি, রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’ আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলেও জানান সাংসদ মাহমুদ।

এ ছাড়া আনিসুল ইসলাম মাহমুদ জানান, দলের মহাসচিব মসিউর রহমানই থাকবেন।

এক প্রশ্নের জবাবে বলেন আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দল ভাঙেনি। পার্লামেন্টরি বোর্ডে সিদ্ধান্ত হবে দলীয় উপনেতার বিষয়ে।
জি এম কাদের এ সিদ্ধান্ত মেনে নিবে কি না, এ প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, তিনি আশা করেন, মেনে নেবেন এবং দল ভাঙবে না।

জীবিত থাকতে এইচ এম এরশাদ জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে যাওয়া প্রসঙ্গে আনিসুল ইসলাম বলেন, ওই সময়ে এরশাদকে ঘুম থেকে তুলে সংবাদ সম্মেলন করা হয়। তিনি তখনকার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, জি এম কাদেরকে একবার অযোগ্যতার জন্য পদ থেকে সরিয়েও দেওয়া হয়।

আজ সংবাদ সম্মেলনে রওশন এরশাদ বলেন, দল নিয়ে সবাই উদ্বিগ্ন। দলে অতীতেও ভাঙন হয়েছে এবং এবারও ভাগ হচ্ছে নাকি, তা প্রশ্ন রাখেন।

রওশন বলেন, ‘এরশাদ দলকে গড়ে তুলেছেন। আমরা চাই এটা ভালোভাবে চলুক।’ তিনি সবাইকে এক হওয়ার আহবান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুজিবুল হক চুন্নু, সোহেল রানা, ফখরুল ইসলাম, আবদুস সবুর প্রমুখ।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

রওশনকে জাপার পাল্টা চেয়ারম্যান ঘোষণা

আপডেট সময়: ০৪:০০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯