ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে যোগ্য মনে করার জন্য : আলমগীর

  • আপডেট সময়: ১১:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৪৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২১ বিশিষ্টজনকে একুশে পদক-২০২৪ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় আছে ৮০ ও ৯০ দশকের বাংলা সিনেমার চিরসবুজ অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীর। অভিনয়ে অবদান রাখার জন্য একুশে পদক পাচ্ছেন তিনি ।

একুশে পদক-২০২৪ তালিকা প্রকাশের পর আলমগীর বলেন, এই সম্মাননা আসলেই বেশ আনন্দের। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ের দ্বিতীয় এই সম্মাননা পাওয়া ভাষায় প্রকাশ করার মতো না। আমি ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যিনি আমাকে যোগ্য মনে করে এই সম্মাননা দিয়েছেন।

১৯৭২ সালের ২৪ জুন বরেণ্য পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এ সিনেমা মুক্তির আগেই আলমগীর সিরাজুল ইসলামের ‘দস্যুরানি’, আজিজুর রহমানের ‘অতিথি’, আলমগীর কুমকুমের ‘মমতা’, মোহর চাঁদের ‘হীরা’ সিনেমার কাজ শুরু করেন। সেই থেকে আজ অবধি প্রায় ৩০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার প্রথম প্রযোজিত সিনেমা ‘ঝুমকা’। পরিচালক হিসেবে তার সর্বশেষ সিনেমা ‘একটি সিনেমার গল্প’।

ট্যাগ
জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে যোগ্য মনে করার জন্য : আলমগীর

আপডেট সময়: ১১:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪