ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবির সভাপতির বাসায় সাবেক শিক্ষামন্ত্রীর ভুরিভোজ নিয়ে সমালোচনা!

  • আপডেট সময়: ০৭:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯
  • ১৮৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ বিএনপি-শিবির নেতৃবৃন্দের বাসায় দাওয়াত খাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে।

জানা গেছে, মঙ্গলবার (২৭ আগস্ট) সিলেট-৬ আসনের অর্ন্তভূক্ত গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর গ্রামে একটি কর্মসূচিতে যান সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ। এরপর তিনি দাওয়াত খেতে যান সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি বেলাল হোসেনের বাড়িতে। বেলাল হোসেন নিজে তার বাড়িতে আগত আওয়ামী লীগ নেতাদের আপ্যায়ন করেন। বেলাল হোসেনের ভাই আলী হোসেন কানাডা বিএনপির প্রচার সম্পাদক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরকালে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন। এছাড়াও তিনি সেখানকার বিএনপি-জামায়াতের রাজনীতির একজন সক্রিয় নেতা।

দাওয়াতে নুরুল ইসলামের নাহিদের সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনসুর আহমদসহ আরও উল্লেখযোগ্য কয়েকজন নেতা।

এ বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম নাহিদ জানান, দাওয়াত খেতে নয়; একটি প্রোগ্রামে গিয়েছিলাম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

যশোরে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৮ জন ২৪ ঘণ্টায় নতুন রোগী ২৫ জন, চলতি বছরে মৃত্যু ২

শিবির সভাপতির বাসায় সাবেক শিক্ষামন্ত্রীর ভুরিভোজ নিয়ে সমালোচনা!

আপডেট সময়: ০৭:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯