ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীরে ‘ভিটামিন বি ১২’ ঘাটতি বুঝার উপায়!

  • আপডেট সময়: ১০:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯
  • ১৪১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সুস্বাস্থ্যের জন্য অন্য সব উপাদানের মধ্যে ‘ভিটামিন বি ১২’ উল্লেখযোগ্য। শরীরে লোহিত রক্তকণিকা এবং ডিএনএ তৈরির ক্ষেত্রে এই ভিটামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে কয়েকটি লক্ষণের মাধ্যমে তা প্রকাশ পায়। নিন্মে তা দেখা হলো–

* এই ভিটামিনের ঘাটতি হলে সারাদিন ক্লান্ত লাগে, দুর্বলভাব হয়।

* শরীরে ভিটামিন বি ১২ পর্যাপ্ত পরিমাণে না থাকলে লোহিত রক্তকণিকা তৈরি হয় না। এতে শরীরে অক্সিজেন চলাচল স্বাভাবিক নিয়মে হয় না। এজন্য প্রায়ই নিঃশ্বাসের সমস্যা দেখা দিতে পারে।

* ঝাপসা দৃষ্টিশক্তিও বি ১২ ভিটামিনের অভাবের আরেকটি লক্ষণ। এই ভিটামিনের ঘাটতি প্রভাব ফেলে বিভিন্ন স্নায়ুতে।

* ভিটামিন বি ১২ এর ঘাটতি হলে ত্বক ফ্যাকাশে হয়ে যায়। ত্বকের রং হলদেটে ফ্যাকাশে, জন্ডিস হলে যেমন হয় অনেকটা সেরকম দেখায়।

* ভিটামিন বি ১২ এর অভাব হলে স্মৃতিশক্তি কমে যায়, অবসাদ ঘিরে ধরে।

মুরগী মাংস, বিভিন্ন সামুদ্রিক মাছ, ডিম, লো-ফ্যাট দুধ, দই, পনির , ডালে প্রচুর পরিমাণে ভিটামিন বি ১২ থাকে। শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে এসব খাবার খেতে পারেন। এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টও খেতে পারেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীরে ‘ভিটামিন বি ১২’ ঘাটতি বুঝার উপায়!

আপডেট সময়: ১০:১৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯